লোড হচ্ছে...
প্রথমবারের মতো সংগীতশিল্পী হৃদয় খানের সুর ও সংগীতায়োজনে গান গেয়েছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের নতুন এই গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশের কথা রয়েছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয় বলে জানা গেছে।
১৮ এপ্রিল, ২০২৬

